ড. ইউনূসের বিরুদ্ধে ভেজাল ‘শক্তি দই’ সংক্রান্ত মামলা হাইকোর্টে বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৭:০৩আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৭:০৩

‘গ্রামীণ শক্তি দই’-এ ভেজালের অভিযোগে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে সোমবার (১৭ মার্চ) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ রায় দেন।

আদালতে ড.মুহাম্মদ ইউনূসে পক্ষে ছিলেন আইনজীবী তানিম হোসেইন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

এর আগে ২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ে ভেজাল পাওয়ার অভিযোগ আনে ঢাকা সিটি করপোরেশন। পরে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকানের মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী প্রতিষ্ঠানের মো. তুষার এবং গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল হাসান মামলা করেন।

এ মামলায় ২০১১ সালের ২৭ জানুয়ারি জামিন পান ড. ইউনূস। এরপর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে মামলা বাতিলে রুল জারি করে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

ড. ইউনূসের আইনজীবী তানিম হোসেইন শাওন জানান, মামলায় কিছু ভুল ছিল। এছাড়া ড. ইউনূস ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ওনার নির্বাহী ক্ষমতা ছিল না। তারপরও ওনাকে হয়রানির জন্য মামলাটি করা হয়েছিল। ২০১১ সালে তিনি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। একইসঙ্গে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে আজ রায় ঘোষণা হলো। রায়ে রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করেছেন আদালত। 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম