বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মার্চ ২০২৫, ২৩:০৬আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২৩:০৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময় এক ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া পরীক্ষার্থীর নাম আনাম আলী (২৯)। তার গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা গ্রামে। 

বোসরা ইসলাম জানান, আজ (মঙ্গলবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের বলাকা ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলছিল। এসময় আনাম আলীকে সন্দেহ হলে মৌখিক পরীক্ষা বোর্ড সদস্যরা জিজ্ঞাসাবাদ করে। সে সময় বলে, লিখিত পরীক্ষায় তার পরিবর্তে আজিমুদ্দিন নামের একজন অংশগ্রহণ করেন। এ সময় তাকে আটক করা হয়। 

তিনি আরও জানান, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত এবং আটক ব্যক্তি সেই চক্রের সদস্য। এবিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমান বন্দর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম