জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৫:৩৪আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৫:৩৪

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এসময় দলটির ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, ২০০৮ সালে নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধনে তালিকাভুক্ত করে ইসি।

নিবন্ধনের পর দলটিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয় ‘হুক্কা’।

তবে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল ও এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)

গেজেটে ইসি জানায়, শর্ত মানতে ‘ব্যর্থ হওয়ায়’ জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছে।

ইসি জানায়,  রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী জাগপা নিবন্ধনের শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পরে এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে জাগপা।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম