দেশে নারী-পুরুষের মধ্যে কারা বেশি টেলিভিশন দেখেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৩:২৬আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৩:২৬

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, সংবাদ গ্রহণের ক্ষেত্রে দেশের মানুষের মধ্যে টেলিভিশনের অবস্থান এখনও শক্তিশালী। জরিপ অনুযায়ী, ৬৫ দশমিক ৪২ শতাংশ মানুষ টেলিভিশন দেখে, যা অন্যান্য গণমাধ্যমের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বৃহস্পতিবার (২০ মার্চ) এই জরিপ প্রকাশ করা হয়েছে। বিবিএস জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি দেশের ৬৪ জেলার ৪৫ হাজার খানা (হাউজহোল্ড) থেকে ১০ বছরের বেশি বয়সী সদস্যদের কাছ থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে। উত্তরদাতাদের ২৩ হাজার ১৪৫ জন নারী আর ২১ হাজার ৯০০ জন পুরুষ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষদের ৭১ দশমিক ৩১ শতাংশ এবং নারীদের ৫৯ দশমিক ৮৫ শতাংশ টেলিভিশন দেখেন। অন্যদিকে, ৩৪ দশমিক ৫৮ শতাংশ মানুষ টেলিভিশন দেখেন না।

টেলিভিশন না দেখার কারণ

টেলিভিশন না দেখার পেছনে কয়েকটি প্রধান কারণ উঠে এসেছে—

  • ৫৩ দশমিক ৫৮ শতাংশ মানুষ মনে করেন, টেলিভিশন দেখা প্রয়োজন নেই।
  • ১২ দশমিক ৫০ শতাংশ সময় না পাওয়ার কথা বলেছেন।
  • ২২ দশমিক ২৫ শতাংশ বলেছেন, আর্থিক অসামর্থ্যের কারণে টেলিভিশন দেখা সম্ভব নয়।
  • ২ দশমিক ১৯ শতাংশ চোখের সমস্যার কারণে টেলিভিশন দেখেন না।
  • শূন্য দশমিক ৯৩ শতাংশ মনে করেন, টেলিভিশন এখন আর বিশ্বাসযোগ্য নয়।

দুর্যোগের সময় টেলিভিশনের গুরুত্ব

জাতীয় দুর্যোগ বা সংকটের সময় তথ্য পাওয়ার জন্য সবচেয়ে বেশি মানুষ টেলিভিশনের ওপর ভরসা করেন। জরিপ অনুযায়ী, ৩৫ দশমিক ১৭ শতাংশ মানুষ জরুরি তথ্যের জন্য টেলিভিশনের ওপর নির্ভর করেন। অন্যদিকে, ২৮ দশমিক ০৪ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যম এবং ২৪ দশমিক ৪৮ শতাংশ কোনও নির্ভরযোগ্য ব্যক্তির ওপর আস্থা রাখেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত
সর্বশেষ খবর
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক