‘মুক্তিযোদ্ধাদের ত্যাগের কোনও বিনিময় হয় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১৩:১০আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৩:১০

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের কোনও বিনিময় হয় না। মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন, তারা আমাদের সম্পদ। তারা আমাদের মাথার তাজ। মুক্তিযোদ্ধাদের নিঃস্বার্থ ত্যাগে আমাদের দেশ গঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ ও কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। সমাবেশ ও কুচকাওয়াজের পর ২০০ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

তানভীর আহমেদ বলেন, ‘প্রত্যেক বছরই আমাদের মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমে যাচ্ছে। এক সময় হয়তো একজন মুক্তিযোদ্ধাও খুঁজে পাওয়া যাবে না। অনেক খুঁজে হয়তো আমরা একজনকে পাবো। তখন বুঝতে পারবো, মুক্তিযোদ্ধাদের কদর।’

অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা বলেন, আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননার ব্যাপারে কোনও কিছু লিপিবদ্ধ নেই। এখনই উপযুক্ত সময়, সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের লিপিবদ্ধ করুন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন করুন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ করবো, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করুন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বের করুন।

ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার শোয়েব শাত ইল ইভান এবং জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীনেরর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফুয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধার এ বি এম মাহবুবুর রহমান জাহাঙ্গীরের মেয়ে সাবিরা মাহবুব, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফরিদ উদ্দিন আহমেদ, শফিকুর রহমান প্রমুখ।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম