মিরপুরে জুতা কিনতে গিয়ে হেনস্তার শিকার তরুণী, অভিযুক্ত আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১৮:০৯আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৮:০৯

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাতে বসা ভাসমান বিক্রেতার কাছ থেকে জুতা কিনতে গিয়ে এক তরুণী হেনস্তার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. সিফাত (২২)।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে চড়-থাপ্পড় দিচ্ছেন একজন। তার হাত ধরে টানাটানিও করা হচ্ছিল। কয়েকজন ওই তরুণীকে চোর চোর বলছিলেন।

বুধবার (২৬ মার্চ) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন বলেন, ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৩ মার্চ) বিকালে। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে হেনস্তার শিকার তরুণী মামলা করেছেন।

পুলিশ জানায়, মূলত জুতা কেনা নিয়ে ভাসমান বিক্রেতার সঙ্গে ওই তরুণীর ঝগড়া হয়। একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের