টেলিটকের ডাটা প্যাকেজের দাম কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ মার্চ ২০২৫, ১৫:৪৪আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৫:৪৫

গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড তাদের অধিকাংশ ডাটা প্যাকেজের মূল্য ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। ঈদের দিন থেকে এই নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বলবৎ থাকবে।

শুক্রবার (২৮ মার্চ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড তাদের ব্র্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় টেলিটক এই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ডাটা প্যাকেজের মূল্য হ্রাস করছে।

এই উদ্যোগের ফলে মোবাইল ডাটা ব্যবহারের প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর লক্ষে হাওড় ও দ্বীপাঞ্চলে টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে।

এছাড়া, দেশে ৪জি প্রযুক্তির বিস্তার ও ভবিষ্যতে ৫জি প্রযুক্তি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্নেন্স ও ই-কমার্স খাতে টেলিটকের অবদান ক্রমশ বাড়ছে।

টেলিটকের সেবা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন www.teletalk.com.bd অথবা কল করুন ১২১ নম্বরে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
টেলিটক বিক্রি করবে সরকার? সংসদে যা জানালেন মন্ত্রী
কেন আটকে আছে টেলিটকের ফোরজি সম্প্রসারণ প্রকল্প
মেয়াদ শেষে মোবাইল ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ
সর্বশেষ খবর
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত