ঈদের জামাতের জন্য প্রস্তুত বাণিজ্যমেলার পুরনো মাঠ, যেসব ব্যবস্থা থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ১৭:০৮আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৭:০৮

এবার ঈদ আয়োজনকে আরও আনন্দিত করতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

চাঁদ দেখা সাপেক্ষে সোমবার ((৩১ মার্চ) ঈদ হতে পারে। ওই দিন সকাল সাড়ে ৮টায় পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নারীদের জন্যও থাকছে আলাদা নামাজের ব্যবস্থা। ডিএনসিসির উদ্যোগে আয়োজিত এই ঈদ জামাতে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। নামাজ শেষে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুই দিনব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত হবে।

রবিবার (৩০ মার্চ) মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, লাখো মুসল্লির জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুরো মাঠ সিসিটিভির আওতায় থাকবে এবং এক সপ্তাহ ধরে নিরাপত্তা বাহিনী প্রস্তুতি নিচ্ছে।

লাখো মুসল্লির জন্য প্রস্তুত বাণিজ্যমেলার পুরনো মাঠ

এছাড়া, ওজুর জন্য পৃথক স্থান, পানীয় জলের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা মন্ত্রণালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বরাদ্দ রাখা হয়েছে। নামাজে অংশগ্রহণকারীদের মোবাইল ফোন, জায়নামাজ ও ওয়ালেটের বাইরে অন্য কোনও ভারী বস্তু না আনার অনুরোধ জানানো হয়েছে।

পুরনো বাণিজ্যমেলার মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করবেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

সকাল সাড়ে ৮টায় পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে

মাঠে ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলের বাইরেও কার্পেট বিছানো থাকবে। ছয়টি প্রবেশ ফটক দিয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করবেন। ১০০টি মাইকের মাধ্যমে পুরো জামাত এলাকায় সাউন্ড সিস্টেম নিশ্চিত করা হয়েছে।

ঈদের নামাজ শেষে সকাল ৯টায় পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ঈদ আনন্দ মিছিল বের হবে। এটি আগারগাঁও, খামারবাড়ি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম