বংশালে ফাস্টফুডের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৫, ০১:৩৬আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩০

রাজধানীর বংশালের পাকিস্তান মাঠ এলাকায় একটি ফাস্টফুডের দোকানে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দোকানিসহ ৬ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে।

দগ্ধরা হলেন— নয়ন (২৯), মহিম (১৬), মেহেদী হাসান (২৫) সাগর (২৫),  ইকবাল (৩৩) ও অপূর্ব (১৮)। এদের মধ্যে সাগরের ১১ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাগরের শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নয়নের ৭ শতাংশ ও অন্যরা এক-দুই শতাংশ পুড়েছে।  তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী