রাজধানীতে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৫, ১৪:৩২আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৪:৩২

রাজধানীর শাহবাগ থানার বার কাউন্সিলের বিপরীত পাশে স্থাপত্য অধিদফতরের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে পথচারীরা ফুটপাতে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার এসআই মো. মজিবুল জানান, "সকাল পৌনে ৯টার দিকে আমরা খবর পাই যে বার কাউন্সিলের বিপরীতে স্থাপত্য অধিদফতরের সামনের ফুটপাতে এক বৃদ্ধ পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" 

তিনি আরও বলেন, "স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, বৃদ্ধটি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।"

নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে এসআই মজিবুল বলেন, "আমরা সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দিয়েছি। তাদের সহায়তায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম