রাজধানীর কালশীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৫, ১৫:২৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:২৩

রাজধানীর মিরপুর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- মো. রিয়াদ গাজী (১৭) ও মো. তোফাজ্জল (১৯)। 

শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের পরিচয় শনাক্ত করেন তাদের স্বজনরা। 

তবে এঘটনায় নিহত পরিবারের পক্ষে থেকে কোনও মামলা করবেন না বলে জানিয়েছেন স্বজনরা। এছাড়াও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই যুবকের ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, গতকাল সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন নিহতের ঘটনায় প্রাইভেটকারসহ চালককে রাজকে আটক করা হয়েছিল। নিহতের পরিবারের পক্ষে থেকে মামলার না করায় ডিএমপির নিয়মিত মামলায় চালক রাজকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

ওসি নজরুল ইসলাম আরও বলেন, নিহত দুই যুবকের স্বজনদের আবেদনের পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে ক্ষমা হস্তান্তর করা হয়েছে। 

নিহত রিয়াদের চাচা আব্দুল্লাহ বলেন, আমার ভাই দুবাইপ্রবাসী আর আমার ভাতিজা চাঁদপুরে একটি কলেজে পড়াশোনা করতো। ঈদের ছুটিতে ঢাকায় বন্ধু তোফাজ্জলের বাসায় ঘুরতে যায়। গতকাল দুই বন্ধু মোটরসাইকেলে করে পল্লবীর কালশী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তোফাজ্জলের ভাই নাঈম বলেন, আমার ভাই ক্যান্টনমেন্টের মানিকদি ইএলএফ চাইল্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায়। বর্তমানে ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকি।

/এবি/ইউএস/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের