বৈষম্যবিরোধী আন্দোলন

মানিক হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আলমগীর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৫, ১৮:৫৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৮:৫৬

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। 

শনিবার (৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় একটি রড-সিমেন্ট দোকানে কর্মরত আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরবর্তী সময়ে নিহতের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্তে পাওয়া গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেন ওই আন্দোলন দমনে সরাসরি জড়িত ছিলেন এবং অর্থের যোগানদাতা হিসেবেও ভূমিকা রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম