আমরা প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না: ইলিয়াস কাঞ্চন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ এপ্রিল ২০২৫, ১৭:১২আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৭:১২

আমরা যদি প্রতিবাদ না করি তাহলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।  সোমবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত ‘দখলদার ইসরায়েল কর্তৃক গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, মানবতার এই বিপর্যয় থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। কারণ, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের মানবিক মূল্যবোধ প্রকাশ পাবে না। আমি বলতে চাই, এই প্রতিবাদ আমাদের সবার মধ্যে জাগ্রত হোক, সঞ্চারিত হোক। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে মানবতার এই দুঃসময় কাটানো সম্ভব হবে না।

ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করবো। তাদের কোনও পণ্য ব্যবহার করবো না। আমরা ইসরায়েলের সমস্ত কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি। আমরা মানুষের কল্যাণে কাজ করার জন্য একত্রিত হয়েছি।

ওআইসিকে এই গণহত্যার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ওআইসি কী করছে আসলে? তারা ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে কোনও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে এত মানুষকে মৃত্যু দেখতে হতো না।

ইলিয়াস কাঞ্চন বলেন, মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে প্রতিবাদ করার আহ্বান করছি। সারাবিশ্বের নির্যাতিত মানুষ একত্রিত হোক। মানবতার জয় হোক। আমি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য সবাইকে নিয়ে রাজপথে সংগ্রাম করে যাবো।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। আমরা প্রয়োজনে সারা পৃথিবী থেকে লংমার্চ করে ইসরায়েলের দিকে অগ্রসর হবো। কোটি কোটি মুসলিম ভাই-বোনেরা যদি লংমার্চ করে যায় তাহলে আমাদের গোলাবারুদের প্রয়োজন হবে না। 

নিসচা'র মহাসচিব লিটন এরশাদ বলেন, কেন ওআইসির মতো একটি সংগঠন ভূমিকা রাখতে পারছেনা? তারা যদি ভূমিকা রাখতে পারতো তাহলে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। এটা অনেক আগেই থেমে যেতো। আমি বলতে চাই সমগ্র মুসলিম জাতি এক হোন।

এসময় বিক্ষোভ সমাবেশে মানবাধিকার কর্মী মো. মতিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু