ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশে ঢাবির ২ শিক্ষার্থীকে মারধর

ঢাবি প্রতিনিধি 
০৭ এপ্রিল ২০২৫, ১৯:৪১আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। এতে গুরুতর আহত হয় ওই দুই শিক্ষার্থী। 

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার পর থেকেই টিএসসি চত্বরে জমতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও নগরীর বিভিন্ন কলেজ ও নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর দেড়টা দিকে ভুল বোঝাবুঝির জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহতরা হলেন, আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদ হাসান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানি সরকার। 

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস জুলাই মুভমেন্ট নামক এক হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেন, কর্মসূচির প্রস্তুতির সময় এরাবিক বিভাগের শিক্ষার্থী খালেদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সানি সরকার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ফিলিস্তিনের পতাকা আনতে টিএসসি যান। পথে রাজু ভাস্করের কাছে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে,  বাকবিতণ্ডা থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি, যা মুহূর্তে রূপ নেয় সহিংসতায়।

একপর্যায়ে উত্তেজিত জনতা ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানী সরকারের ওপর চড়াও হয়। হামলার শিকার হন তাকে বাঁচাতে এগিয়ে যাওয়া শিক্ষার্থীরাও। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল ‘ইসলাম বিদ্বেষী’ তকমা দিয়ে হামলায় অংশ নেয়। মারধরের পর সানীকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় সিটিস্ক্যান ও এক্স-রে করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও শারীরিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। হাসপাতালে নেওয়ার পথেও সানির ওপরে হামলা হয়।

রাইয়ান নামের একজন বলেন, আজকে আমরা আরেকটা তফাজ্জল হত্যাকাণ্ডের সাক্ষী হতাম, যদি সানি বেঁচে না ফিরতো। এবার ভিক্টিম ঢাবির শিক্ষার্থী, তাই হয়তো এদেশের মানুষের মায়া কম লাগবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা বিষয়টি খুব সিরিয়াসলি দেখছি। হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ আসছে, আমরা সেগুলো আরও যাচাই-বাছাই করছি। আইনশৃঙ্খলা বাহিনীও এখানে কাজ করছে। সবকিছু জেনে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম