কাকরাইলের রাস্তায় নামাজ পড়লেন ‘মার্চ ফর গাজা’য় অংশ নেওয়া মুসল্লিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৫:৩২আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৫:৩২

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে এসে কাকরাইল মোড়ের রাস্তায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার উদ্দেশ্যে শনিবার (১২ মার্চ) দুপুরে কাকরাইল মোড়ে জড়ো হন বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। এ সময় জোহরের আজান দিলে রাস্তায় ওপর নামাজ আদায় করতে দেখা যায় তাদের।

দুপুর দেড়টায় মুসল্লিরা সড়কের ওপর সারিবদ্ধ হয়ে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তাদের অনেকের সঙ্গেই ফিলিস্তিনের পতাকা দেখা যায়। রাস্তায় নামাজ পড়লেও এ সময় যান চলাচলে বাধা সৃষ্টি হয়নি। নামাজের জামাতের পাশে রাস্তা খানিকটা ফাঁকা রাখায় যান চলাচল ছিল স্বাভাবিক। তবে কিছুটা ধীরগতির ছিল গাড়ি।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বাড্ডা থেকে আসা আমিনুল ইসলাম নামাজ শেষে বলেন, ‘আমরা যাওয়ার পথে এখানেই আজান দেয়। সবাই নামাজে দাঁড়িয়ে পড়লে আমিও নামাজে অংশ নেই। দোয়া করলাম ফিলিস্তিনের জন্য। আল্লাহ যেন তাদের বিপদ থেকে উদ্ধার করেন।’

‘টিভিতে যখন গাজার খবর দেখি, তখন আমার মন কাঁদে। এ জন্য যখন আমি মার্চ ফর গাজা কর্মসূচি দেখলাম, তখনই এখানে ছুটে এলাম। এই গণহত্যা বন্ধ হওয়া দরকার।’ বলেছে মার্চ ফর গাজা কর্মসূচি অংশ নেওয়া মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুল ইসলাম।

ফিলিস্তিন বিষয়ে মাদ্রাসা শিক্ষক শামসুল আলম বলেন, ‘মানুষকে মানুষের মতো আচরণ করতে হয়। কিন্তু ইসরায়েল সেটা করছে না। তারা ফিলিস্তিনে নারী-শিশুদের হত্যা করছে। যুদ্ধেরও নীতি রয়েছে। তারা সেই নীতি মানছে না। আমরা এর প্রতিবাদ জানাতে আজ মার্চ ফর কর্মসূচি করছি। যাতে সবাই মানুষ হিসেবে বাঁচতে পারে।’

/এএজে/আরকে/
সম্পর্কিত
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
গাজায় ত্রাণ পরিবহনের সময় চালককে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী
গাজার শাসন ছাড়ছে হামাস, যাদের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার