সবার জন্য উন্মুক্ত পান্তা-আলু ভর্তায় নতুন বর্ষবরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৯

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে দেশজুড়ে চলছে নানা আয়োজন। এই উৎসবের একটি অন্যতম অংশ হলো পান্তা-ইলিশ ও বিভিন্ন রকম ভর্তা। এ বছরও রয়েছে এই আয়োজন। ১০টি সংগঠন একত্রিত হয়ে আয়োজন করেছে বর্ষবরণ উৎসব। যেখানে সবার জন্য উন্মুক্ত পান্তা-আলু ভর্তা আয়োজনে ও গানে গানে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় জনশক্তি, বাঙাল মেলসহ ১০টি সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এই বর্ষবরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আগত দর্শনার্থীদের পান্তা-আলুর ভর্তায় আপ্যায়ন করা হয়। পরবর্তীতে বাউলা গান ‘আল্লাহ্ মেঘ দে, পানি দে, ছায়া দে’ পরিবেশনার মাধ্যমে মূল পর্ব শুরু হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষের সমাগম ঘটে।

শামসুল আলম নামের এক দর্শনার্থী বলেন, ‘সবাই মিলে বর্ষবরণ উৎসবে এসেছি। এখানে সব বয়সী মানুষ এসেছে। ছোট-বড় কোনও ভেদাভেদ নেই। খুব ভালো লাগছে।’

‘আল্লাহ্ মেঘ দে, পানি দে, ছায়া দে’ পরিবেশনার মাধ্যমে মূল পর্ব শুরু হয়

নাহিদ আহমেদ নামে এক দর্শনার্থী বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে সামাজিক এবং সংস্কৃতি সংগঠনের এসব আয়োজন প্রশংসনীয়। বিদেশি সংস্কৃতি বিহীন এসব আয়োজনে বাঙালিয়ানার স্বাদ পেয়েছি।’

নুরুন্নাহার নামের আরেক দর্শনার্থী বলেন, ‘পহেলা বৈশাখের উম্মাদনা দেখতে সকাল ৬টার দিকে বের হয়েছি। যেখানেই যাচ্ছি, মুগ্ধ হচ্ছি। আমরা তো এমন বাঙালিয়ানাই চাই।’

অনুষ্ঠান ব্যবস্থপনা কমিটির সভাপতি ফয়জুল আলম বলেন, ‘আমরা ১০টি সংগঠন যৌথ উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এই আয়োজন যেন মাটির হয়, এই উদযাপন যেন কৃষকের উদযাপনের মতো হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা সব দর্শনার্থীর জন্য পান্তা ভাতের আয়োজন উন্মুক্ত করেছি। যাতে করে সবাই গ্রামের বৈশাখের অনুভূতি পায়।’

অনুষ্ঠানের আয়োজক সংগঠনগুলো হলো- জনসংস্কৃতি, বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন, বাঙালমেল, শিল্পস্বর, রাষ্ট্র সংস্কার আন্দোলন, মনবাহক পাঠচক্র, বিজয় ২৪ ফাউন্ডেশন, জুলাই বিপ্লব পরিষদ ও নারী অঙ্গন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম