‘দেশীয় প্রজাতির মাছ রক্ষা করে উৎপাদন বাড়াতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ২০:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২০:৫৪

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সব মানুষের আমিষের চাহিদা পূরণে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছসহ সব ধরনের মাছ রক্ষায় কাজ করতে হবে। একইসঙ্গে সঠিক পদ্ধতিতে চাষ করা মাছেরও উৎপাদন বাড়াতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে মৎস্য অধিদফতরের আওতাধীন ‘সরকারি মৎস্য খামারগুলোতে সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম পর্যায়) কেন্দ্রীয় পর্যায়ে অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় কর্মকর্তাদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘অনেকেই বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গিয়ে অপরিকল্পিতভাবে কাজ করছে। তাদের সচেতন ও প্রশিক্ষিত করতে মৎস্য কর্মকর্তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’ পরিকল্পিতভাবে চাষ করা মাছের উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফরিদা আখতার বলেন, ‘দেশের নব্বই শতাংশ মাছ এক সময় দেশীয় ছিল। দিন দিন এর পরিমাণ কমে যাচ্ছে। দেশীয় মাছ সংরক্ষণে সচেতন থাকতে হবে। চাষ করা মাছের উৎপাদন বাড়তে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও গণপূর্ত অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
দেশের চাহিদা মিটিয়ে এবার মাছ রফতানিতে জোর
চট্টগ্রামে বন্যাভেসে গেছে মাছ ভেঙেছে সড়ক, ক্ষতি ১৫০ কোটি
সরকারি নিয়ম না মেনে নগদ টাকায় রেণুপোনা বিক্রি করছ বিএফআরআই
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ