স্ত্রীসহ সাবেক এমপি বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৮:৩৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:৩৭

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও তার স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, বেনজীর আহমদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়াও ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন বেনজীর আহমেদ।

আক্তার হোসেন জানান, দুদকের অনুসন্ধান দলের সুপারিশে বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, বেনজীর আহমেদের স্ত্রী সাহিনা আহমেদের ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকার।

বেনজীর আহমদের সহায়তায় সাহিনা আহমেদ পরস্পর যোগসাজশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রেখেছেন, যা অনুসন্ধানে প্রমাণ হয়েছে। ফলে অনুসন্ধান টিমের সুপারিশে এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের