সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদসহ ২ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৫

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর পল্টন থানার মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ডের আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর আজিজুল হক সুমন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সকাল ৭ টার দিকে পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামের বিপরীত পাশে শহীদ আবরার হোসেন অ্যাভিনিউ পূর্ব পাশে রাস্তায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠন নিয়ে মিছিল করে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষতিসাধনের চেষ্টা করে। ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করতে তারা সমবেত হন। তারা সরকার-বিরোধী স্লোগান দিয়ে সমাবেশের চেষ্টা করছিলেন। পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যান। এ ঘটনায় ওইদিনই পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী