সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ১৯:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৯:০০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোনও মাঠ আর কোনও ক্লাবের নিয়ন্ত্রণে থাকবে না বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছি, ডিএনসিসির মাঠগুলো ক্লাবের অধীনে থাকবে না। ক্লাবের দখলে থাকায় সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ হয়ে গিয়েছিল। অথচ পাবলিক স্পেসে মানুষ আসবে-যাবে, শিশু-কিশোররা খেলাধুলা করবে—এটাই তাদের অধিকার।

শনিবার (১৯ এপ্রিল) সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে ‘ক্রিকেট কার্নিভাল-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি ও বনানী স্পোর্টস এরেনা যৌথভাবে এর আয়োজন করে।

ডিএনসিসি প্রশাসক বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে রয়েছে কেয়ার গিভিং সার্ভিস। তাদের বিকাশ ও বিনোদনের জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এই মডেল অনুসরণ করে অন্যান্য মাঠেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় অধিবাসীদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে মাঠগুলো দেখভালের ব্যবস্থা করা হবে।

আগামী মাস থেকে প্রতিটি ওয়ার্ডে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, যেখানে প্রতিটি ওয়ার্ডের জন্য থাকবে ১ লাখ টাকা করে পুরস্কার। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মোট ৫৪ লাখ টাকার প্রাইজমানি থাকবে বলে জানান তিনি। এছাড়া, প্রতিবছর চারটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও তুলে ধরেন প্রশাসক।

তিনি আরও বলেন, নারীদের জন্য আলাদা টুর্নামেন্টের ব্যবস্থা করা হবে। এই শহরে নারীদের জন্য আরও বেশি পাবলিক স্পেস তৈরি করতে হবে। এসব আয়োজন শুধু বিনোদন বা যুব উন্নয়নের জন্য নয়, বরং কালচারাল ফ্যাসিজম মোকাবিলার দিকেও নজর দেওয়া হচ্ছে।

বক্তৃতা শেষে ক্রিকেট কার্নিভালের উদ্বোধন উপলক্ষে ব্যাট হাতে মাঠে নামেন ডিএনসিসি প্রশাসক নিজেই। বিপরীতে বোলিং করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ রফিক। পরে অতিথিদের সঙ্গে নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছবির প্রদর্শনী উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক, হাবিবুল বাশার সুমন, জাবেদ ওমর বেলিম ও শাহরিয়ার নাফীস।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম