হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১১:১৯আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১১:২২

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলি এলাকা থেকে যুবদলের এক কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত ওই ব্যক্তির নাম আরিফ সরদার (৩৫)। সে মতিঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য বলে জানা গেছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল সারোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, রাতে খবর পাই, মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, যুবকের অবস্থা আশঙ্কাজনক।

এসআই আরও জানান, ওই যুবক হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। পেশায় ওয়ার্কশপ কর্মচারী। তবে কে বা কারা তাকে এভাবে রক্তাক্ত করে আহত করেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

আহত আরিফের বাড়ি মাদারীপুরেরর শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের