রাজধানীর ১ লাখ হকার পুনর্বাসনে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১৮:৫৮আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৮:৫৮

এসএমই উদ্যোক্তাদের জন্য ‘ঢাকা হাট’ স্থাপন এবং রাজধানীর ১ লাখ হকারকে পুনর্বাসন ও প্রশিক্ষণে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া যৌথ উদ্যোগে আগারগাঁওসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী হলিডে মার্কেট চালু, নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজনেস ইনকিউবেশন সেন্টার পরিচালনার বিষয়েও একমত সংস্থা দুটি।

সোমবার (২১ এপ্রিল) গুলশানে ডিএনসিসির দফতরে প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের সভায় এসব বিষয়ে শিগগিরই উদ্যোগ গ্রহণের বিষয়ে আশা প্রকাশ করা হয়।

সভায় এসএমই উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণের সুবিধার্থে ভারতের দিল্লী হাটের আদলে ডিএনসিসি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঢাকার সুবিধাজনক স্থানে ঢাকা হাট স্থাপন, সিটি করপোরেশনের নিজস্ব দফতর ও স্থাপনায় এসএমই উদ্যোক্তাদের তৈরি করা পণ্যের ডিসপ্লে ও বিক্রয়কেন্দ্র স্থাপন, উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স পাওয়া সহজ করতে উদ্যোগ গ্রহণে ডিএনসিসির প্রতি অনুরোধ জানায় এসএমই ফাউন্ডেশন। এছাড়া ২০২৪ সালে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে দেশের প্রায় ১ কোটি ১৮ লাখ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অর্ধেকই অনানুষ্ঠানিক খাতের উল্লেখ করে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এসব উদ্যোক্তার ট্রেড লাইসেন্স সহজ করতে ডিএনসিসির পক্ষ থেকে ইতিবাচক ভূমিকায় আহ্বান জানানো হয়েছে।

এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন উদ্যোক্তারা এখন অনলাইনে ফি দিয়ে ট্রেড লাইসেন্স নিবন্ধন ও নবায়ন করতে পারছেন। সনদও পাচ্ছেন।

সভায় আরও ছিলেন– ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার ও ফারজানা খান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার এবং উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম। 

 

/এসআই/আরকে/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম