শাজাহান খান, আতিক ও সৈকত আবারও রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৫, ১২:০২আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৪

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র মো. আরিফ হত্যার মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে একদিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মাহমুদুল হাসান তাদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শাজাহান খানের একদিন এবং আতিকুল ও সৈকতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হ্যাডিক্ট সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন। 

গত বছরের ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। একই বছরের ১৬ অক্টোবর গ্রেফতার করা হয় আতিকুল ইসলামকে। আর তানভীর হাসান সৈকত রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার হন গত ১৪ আগস্ট রাতে। আসামিরা প্রত্যেকেই বিভিন্ন মামলায় রিমান্ড ভোগ করেছেন। 

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
সর্বশেষ খবর
‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-সাক্ষাৎকার দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য বিরক্তিকর’
‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-সাক্ষাৎকার দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য বিরক্তিকর’
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ