ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হলেন দক্ষিণ সিটির কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৫:২১আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৫:২২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে এ তথ্য জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ।

তিনি বলেন, রাজধানীর সবুজবাগ এলাকার পূর্ব বাসাবো লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনও ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন, দাবি করা ঘুষের টাকা না দিলে কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। মো. সাইফুল ইসলাম আরও জানতে পারেন, সোহেল সব সেবাপ্রার্থীর কাছ থেকেই ছাড়পত্র দেওয়া বাবদ ঘুস হিসেবে টাকা নেন। এই কর্মকর্তাকে আইনের আওতায় আনতে মো. সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন। 

দুদকের ফাঁদ অভিযানে বৃহস্পতিবার দুপুরে ঘুষের টাকা গ্রহণের সময় ঢাকা দক্ষিণ সিটির ওই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুসের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের