বেরাইদে ৭ কিমি রাস্তার কাজ শেষ পর্যায়ে, আরও ১৯ কিমি শুরু হবে: ডিএনসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৬:০৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৬:০৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেরাইদ এলাকায় ৭ কিমি রাস্তার কাজ শেষ পর্যায়ে রয়েছে, পাশাপাশি আরও ১৯ কিমি রাস্তার কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। শুক্রবার (২৫ এপ্রিল) উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রশাসক বলেন, নতুন ওয়ার্ডগুলো পরিকল্পিতভাবে নগরায়নের আওতায় আনা হচ্ছে। অপরিকল্পিত বাড়িঘর ও সংকুচিত রাস্তাগুলো চিহ্নিত করে প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পুরনো ও নতুন এলাকার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পুরনো এলাকায় মাঠ, পার্ক ও ফুটপাত দখল হয়ে আছে, যেগুলো আমরা উদ্ধার করছি। আর নতুন ১৮টি ওয়ার্ডে রাস্তা, ড্রেন, ফুটপাতসহ মৌলিক অবকাঠামো নির্মাণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বেরাইদে রাস্তার আবেদনগুলো যাচাই করছি। জনগণের উপকার হলে তবেই রাস্তা নির্মাণ করা হবে।’

চলমান কাজে অনিয়মের প্রসঙ্গে তিনি জানান, কিছু জায়গায় ত্রুটি পাওয়া গেছে, ঠিকাদারকে তা নিজ খরচে ঠিক করতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ‘ওষুধ ছিটানো ঠিকমতো হচ্ছে কি না তা তদারকিতে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে।’

হোল্ডিং ট্যাক্স বিষয়ে তিনি বলেন, মে মাসের প্রথম সপ্তাহে কর মেলার আয়োজন করা হবে। নতুন এলাকায় শুধু গৃহকর নেওয়া হবে, অন্য কোনও কর নয়।

পরিদর্শনে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম