গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকার ব্যর্থ হয়েছে: ফরহাদ মজহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৬:২১আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৬:২১

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে... আমরা যেমন করে মনে করেছিলাম, তেমন হয় নাই। গণঅভ্যুত্থানের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতিতে আমাদের সীমাবদ্ধতা আছে, এটা আমরা বুঝি।

শুক্রবার (২৫ এপ্রিল)  জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ নিরাপদ পানির দাবিতে যৌথভাবে এই গণসমাবেশের আয়োজন করে ‘ভাববৈঠকি’, ‘জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর’ ও ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’।

সরকার কিছু কিছু কাজ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তালবাহানা করছে অভিযোগ করে ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে নীতির গোড়ায় থাকবে পানি। কারণ পানি আমাদের জীবন রক্ষা করে। কোম্পানির হাতে পানির অধিকার তুলে দেওয়ার অধিকার সরকারের নাই। সরকারকে আমরা সহযোগিতা করবো, যেন ঢাকা শহরের মানুষ বিনা পয়সায় সুপেও পানি পায়। বিনা পয়সায় পানি পাওয়ার অধিকার শহরের জনগণের রয়েছে। বিনা পয়সায় সুপেয় পানি পাওয়া জনগনের অধিকার। যারা সুপেয় পানি বিভিন্নভাবে নষ্ট করছে, এদের ক্রিমিনালের আওতায় ফেলে দিতে হবে।’

অবিলম্বে ‘পানি কমিশন’ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সুপেয় পানির নিশ্চয়তার প্রদান করতে হবে। সুপেয় পানি প্রদানের মাধ্যমে এই সরকারকে প্রমাণ করতে হবে যে, তারা কোনও ফ্যাসিস্টের আওতায় পড়ে নাই।’

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যারা কথায় কথায় ধর্মের কথা বলেন, তারা যদি সত্যিকারের ইসলামিক রাজনীতি করতেন, তাহলে সুপেয় পানির ব্যাপারে কথা বলতেন। যে সরকার পানির অধিকার কোম্পানির কাছে ইজারা দেয়, এমন সরকার আমাদের দেশে দরকার নাই।

সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মেজর (অব.) আহমেদ ফেরদৌস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম, জনগণের দাবি দাওয়া নিয়ে কথা বলবো। গরিব মানুষের অধিকার নিয়ে কেউ কথা বলে না। আগে দেখতাম ঢাকা শহরে মানুষের গোসল করার অনেক জায়গা ছিল, এখন নাই। সিটি করপোরেশনের কাছে দাবি অন্তত প্রত্যেক ওয়ার্ডের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করুন। পানি আমাদের জীবন বাঁচাতে সহায়ক হিসেবে কাজ করছে। আমাদের টাকার যে বাজেট, তাতে সুপেয় পানি বরাদ্দ দেওয়া বড় কোনও কাজ না। শুধু মন-মানসিকতার ব্যাপার।

এসময় গণসমাবেশে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের নেতা-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের