সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৩আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৩

ট্রাকের ধাক্কায় আহত পুলিশ সদস্য মো. রফিকুল ইসলাম (৫৪) মারা গেছেন। রবিবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মেহেদী হাসান এ তথ্য জানান।

মো. রফিকুল ইসলাম সিরাজগঞ্জ (যমুনা সেতু) পশ্চিম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার টাউন কলোনির বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলে। চাকরির সুবাদে সিরাজগঞ্জে বসবাস করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এসআই মেহেদী হাসান জানান, রাতেই রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করা হয়। সোমবার সকালে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত ২৪ এপ্রিল রাত ৩টার দিকে সরকারি দায়িত্ব পালনের সময় সিরাজগঞ্জের জাউল ফ্রিজ এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন রফিকুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে প্রথমে মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পর্যায়ক্রমে খাজা ইউনুস আলী হাসপাতাল, সিরাজগঞ্জ পুলিশ হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, আগারগাঁওয়ের নিউরোসাইন্স ইনস্টিটিউট এবং সবশেষে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের