গোসলে নেমে মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৭:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৪৯

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মো. ইয়াসিন ওরফে নিরব (১৫)। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াসিনের গ্রামের বাড়ি সৈয়দপুরে। বর্তমানে ওয়ারি বিসিসি রোড ঠাটারি বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। সে গুলিস্তানে ফুটপাতে ঘড়ি বিক্রি করতো।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের বন্ধু জুবায়ের আহমেদ বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে বৃষ্টির মধ্যে আমি ও নিরবসহ তিন বন্ধু গোসল করতে যাই। এ সময় পানিতে ডুবে যায় নিরব। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকাল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মা ফারজানা ববি বলেন, খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।

মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী