সাভারে অনুমোদনহীন বহুতল ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৯:০৭আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:০৭

ডিটেল এরিয়া প্ল্যানের (ড্যাব) আওতাভুক্ত এলাকায় অনুমতিবিহীন বহুতল ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (৩০ এপ্রিল) ঢাকার সাভার সদর ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন।

অভিযানে কৃষ্টপুর এলাকার বাসিন্দা নূরুল ইসলামের ছয়তলা ফাউন্ডেশনের চারতলা নির্মাণাধীন ভবনে চারপাশের দেওয়াল ভেঙে দেওয়া হয়। রাজউকের কোনও অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভবনটি ভেঙে দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে ভবন মালিক নূরুল ইসলাম বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের অনাপত্তিপত্র নিয়েই ভবন নির্মাণ কাজ শুরু করেছি।’

এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন বলেন, ‘ড্যাবের আওতাধীন এলাকায় অনুমোদনহীন প্রায় ৩ হাজার ৩০০টি স্থাপনা রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’

রাজউক সূত্রে জানা গেছে, ২০১০ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ড্যাবের আওতাভুক্ত এলাকায় যেকোনও বহুতল ভবন নির্মাণে রাজউকের অনুমোদন আবশ্যক। ইউনিয়ন পরিষদ বা উপজেলা কর্তৃপক্ষের অনুমোদন এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
নগরসেবায় রাজউক কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রতিমন্ত্রীর
পল্লবীতে পুলিশের ওপর হামলা, জান বাঁচাতে দৌড়ের ভিডিও ভাইরাল
এনআইডি নিয়ে ‘অনিয়ম’ ঠেকাতে যে উদ্যোগ নিলো ইসি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান