তিন দিনে হজে গেছেন ১৩১৯১ জন, একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৫, ০৯:৫৬আপডেট : ০২ মে ২০২৫, ১৩:১২

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গত তিন দিনে ১৩ হাজার ১৯১ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) মক্কা ও মদিনায় গেছেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৩৮ জন। আর বেসরকারিভাবে গেছেন ৯ হাজার ৪৫৩ জন।

এছাড়া একজন হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীর নাম খলিলুর রহমান। বাংলাদেশ হজ ব্যবস্থাপনা থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এ পর্যন্ত ৩২টি ফ্লাইটে ১৩ হাজার ১৯১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮১১ জন হজযাত্রী। ৩ হাজার ৫৭৪ জন হজযাত্রী পরিবহন করেছে সৌদি এয়ারলাইন্স। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৩ হাজার ৮০৬ জন হজযাত্রী।

এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম