তেজগাঁওয়ে ভবনের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ১৩:১৪আপডেট : ০৬ মে ২০২৫, ১৩:১৪

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়ায় নিজ বাসার ছাদ থেকে পড়ে বিপাশা মির্জা (১৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন এ তথ্য জানান।

বিপাশা মির্জা স্থানীয় আইডিয়াল কমার্স কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সে মৃত বাকি মির্জার মেয়ে।

বিপাশার মা মোর্শেদ আরা সালাম জানান, রাতে ছাদে হাঁটার সময় পা পিছলে নিচে পড়ে যায় তার মেয়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এসআই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি