কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ২৩:৪৬আপডেট : ০৭ মে ২০২৫, ২৩:৪৭

কক্সবাজার পৌরসভায় প্রতিদিন প্রায় সাড়ে ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার বাইরে থেকে যাচ্ছে। ব্র্যাক পরিচালিত ২০২৪ সালের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় জানানো হয়, এসব প্লাস্টিকের একটি বড় অংশ নালা ও খালের মাধ্যমে সাগরে গিয়ে পড়ে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

এছাড়া, সমীক্ষায় দেখা গেছে— কক্সবাজারের মাত্র ১৮ শতাংশ মানুষ বর্জ্য আলাদা করে ফেলেন। অনেকেই এখনও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার আওতার বাইরে রয়েছেন।

বুধবার (৭ মে) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে “বাংলাদেশে প্লাস্টিক দূষণ প্রতিরোধে পৌর বর্জ্য ব্যবস্থাপনা” শীর্ষক একটি জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপের আয়োজন করে ব্র্যাকের “প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া” প্রকল্প।

বিশ্বব্যাংক, সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (সাকেপ) এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) এই প্রকল্পে সহায়তা করেছে।

সংলাপে প্লাস্টিক বর্জ্য কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য প্রক্রিয়া বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচকরা বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানো এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন।

 

/জেডএ/এমএস/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম