শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১১:১৪আপডেট : ১২ মে ২০২৫, ১১:১৪

ষড়যন্ত্রমূলক মিটিং করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে রমনা মডেল থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত গতকাল রবিবার (১১ মে) এ আদেশ দেন।

সোমবার (১২ মে) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। 

অন্যরা হলেন- ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সরকার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহম্মেদ। 

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক আমির হামজা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে নথি পাওয়া সাপেক্ষে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক সড়কের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।  

মামলার অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দানের জন্য গত ৯ ফেব্রুয়ারি সাড়ে ৭টার দিকে আসামিরা রমনা পার্কের ভেতরে ষড়যন্ত্রমূলক মিটিং করেন। এ সময় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করা হয়। তবে অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যান।

এ ঘটনার পরদিন ১০ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

উল্লেখ্য, আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। তবে ২০২২ সালের ২১ জুলাই নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। চাকরি ছাড়ার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তখন বিষয়টি প্রশাসনিক পর্যায়ে আলোচিত ছিল।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম