নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ০৪:৩৩আপডেট : ১৩ মে ২০২৫, ০৪:৩৩

নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে জসীমউদ্দীন রোডের একটি বাসা থেকে মো. আরাফাত রহমান (১৭) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত নটর ডেম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে। তার বাবা আব্দুল আল মামুন চট্টগ্রাম বন্দরে কর্মরত।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্ল্যাটের নিজের কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল ও পরে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাতের রুমমেট মো. রিমন চৌধুরী বলেন, “একটি ফ্ল্যাটে আমরা তিনজন বন্ধু একসঙ্গে থাকি। সন্ধ্যায় আরাফাতের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করি। কোনও সাড়া না পেয়ে কেয়ারটেকারের সহায়তায় দরজা ভেঙে দেখি, সে ফ্যানের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

এর আগে, একই দিন দুপুরে নটর ডেম কলেজ ভবনের পাঁচতলা থেকে পড়ে ধ্রুব দ্রুত দাস (১৮) নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। কলেজে একদিনে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহপাঠী ও অভিভাবকদের মাঝে চরম শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম