এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৫:১৬ আপডেট : ১৩ মে ২০২৫, ১৫:১৬

এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিল এবং পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষার দাবিতে ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের’ চলমান অবস্থান কর্মসূচির ১৫১তম দিনে ১৫৭ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

মঙ্গলবার (১৩ মে) সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়— পরিবেশ ছাড়পত্রবিহীন, নাগরিক অধিকার হরণকারী এবং রাষ্ট্রীয় অপচয়ের উদাহরণ এই সংযোগ সড়ক প্রকল্পটি। এতে পান্থকুঞ্জ পার্কের প্রায় ২০০০ গাছ কাটা হয়েছে এবং হাতিরঝিলের জলাধার ভরাট করা হয়েছে, যা পরিবেশগত আইন লঙ্ঘন করছে।

বিশিষ্টজনেরা উল্লেখ করেন, উন্নয়নের নামে পরিবেশ বিনাশী প্রকল্প গ্রহণ করা সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ লঙ্ঘন। তারা পান্থকুঞ্জ ও হাতিরঝিল রক্ষায় সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

১৫১ দিন ধরে তরুণদের অহিংস আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পান্থকুঞ্জ ও হাতিরঝিল রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির ব্যবহারে উদ্বেগ জানিয়ে ৩৮ নাগরিকের বিবৃতি
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
স্টুডিও ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার তদন্ত-বিচার দাবি গণসংহতির
সর্বশেষ খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন