জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক

‘শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথে থাকবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ১২:০৯আপডেট : ১৫ মে ২০২৫, ১২:২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণে সরকার কোনও পদক্ষেপ না নিয়ে চরম বিমাতাসুলভ আচরণ করেছে। শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা তাদের পাশে থাকবেন— এমন ঘোষণা দিয়েছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা সোয়া ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করেন তিনি। তিনি বলেন, গতকাল বুধবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনও দুঃখ প্রকাশ করেনি। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সন্তানরা রাজপথ ছাড়বে না। তাদের সাথে আমরাও থাকবো। তিনি দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বুধবার সারা রাত যমুনার সামনে অবস্থান করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টার পর তাদের সংখ্যা বাড়তে থাকে। ইতোমধ্যে শিক্ষকরাও আসতে শুরু করেছেন। শিক্ষকরা জানান, তারাও রাজপথে থাকবেন।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’, ‘বৈষম্যের গদিতে, আগুন জ্বালো এক সাথে’, ‘তুমি কে আমি কে, জবিয়ান জবিয়ান’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘জবিয়ানের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘নির্ভীক জবিয়ান, বিপ্লবে জবিয়ান’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

কর্মসূচি ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

/এমকে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের