ফ্যাসিস্টের সহযোগীদের বিটিআরসির লাইসেন্স বাতিলের দাবি ফরহাদ মজহারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ১৫:৩৯আপডেট : ১৬ মে ২০২৫, ১৫:৩৯

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) ফ্যাসিস্ট শক্তির সহযোগীদের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার।

শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফ্যাসিস্টবিরোধী জুলাই নেটওয়ার্ক’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দবি জানান তিনি। এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলে বিটিআরসি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন ফরহাদ মজহার। 

তিনি বলেন, আওয়ামী শিথিলতা বাংলাদেশকে ভয়াবহ বিপজ্জনক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ সময় ধরে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জনগণের ওপর নজরদারি চালিয়ে বিটিআরসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, যে ফ্যাসিস্ট শক্তিকে আমরা উৎখাত করেছি, তারই আরোপিত প্রযুক্তিগত কাঠামো ও নিয়ন্ত্রণব্যবস্থা আজও বহাল রয়েছে। ব্যবসা, টেকনোলজি, কমিউনিকেশনসহ প্রতিটি স্তরে সেই শাসনের ছায়া স্পষ্ট। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ফরহাদ মজহার বলেন, আপনারা যদি সত্যিই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তি হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করে থাকেন, তবে তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও নিষিদ্ধ করতে হবে। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল না করলে জনগণ আপনাদের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ মনে করবে।

তিনি আরও বলেন, আমরা নির্দিষ্ট সময়সীমা দিচ্ছি না, তবে এক সপ্তাহের মধ্যে কোনও দৃশ্যমান পদক্ষেপ না নিলে আমরা বিটিআরসির সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। আমরা চাই, ফ্যাসিস্ট শক্তির সহযোগীদের লাইসেন্স বাতিলের লিখিত আদেশ হাতে নিয়েই মাঠ ছাড়তে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন– কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল, লেখক জাহিদ জগৎ, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, গণ-আকাঙ্ক্ষা মঞ্চের প্রতিনিধি আব্দুল মজিদ অন্তর, জুলাই নেটওয়ার্কের আহ্বায়ক মো. আবুল কাশেম, লেখক উদয় হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম নাহিদ, রাজনৈতিক কর্মী দেলোয়ার হোসেন প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
মাজারে হামলায় জামায়াত জড়িত, শুনে দুঃখ পেয়েছি: ফরহাদ মজহার
রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই: ফরহাদ মজহার
আইনজীবী হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফরহাদ মজহার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান