নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি: পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৯:৫০আপডেট : ২২ মে ২০২৫, ১৯:৫০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি। নারী ও শিশুর প্রতি সহিংসতা শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয় নয়, এটি সমাজের সামগ্রিক অগ্রগতির পথে বড় বাধা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, দ্রুত বিচার, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অভিযুক্তদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাষ্ট্রীয় নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।’ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ ও প্রতিরোধমূলক শিক্ষা কর্মসূচি বিস্তারের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, অধিকার ও উন্নয়নকর্মী খুশি কবির প্রমুখ। ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সভায় নারী ও শিশু অধিকারকর্মী, সরকারি বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী