মস্কো অঞ্চলে রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ২১:০৮আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২১:০৮

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার মস্কো অঞ্চলে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। এই কারখানায় বিস্ফোরক, গোলাবারুদ এবং শাহেদ ড্রোনের জন্য থার্মোব্যারিক ওয়ারহেড তৈরি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে কিয়েভের জেনারেল স্টাফ জানায়, ক্রাসনোজাভোডস্ক শহরের আশেপাশে একাধিক বিস্ফোরণ এবং প্রতিবেশী এলাকায় অগ্নিনির্বাপক যানের চলাচল রেকর্ড করা হয়েছে।

তবে হামলার চূড়ান্ত ফলাফল এখনও নিশ্চিত করা হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রয়টার্স স্বাধীনভাবে এই খবর নিশ্চিত করতে পারেনি। 

মস্কো থেকে ৮৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই কারখানায় শিল্প ও সামরিক গ্রেডের রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয়। এর মধ্যে রয়েছে বিস্ফোরক, গোলাবারুদের উপকরণ এবং বিমান সুরক্ষা ব্যবস্থা। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই কারখানা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্রাসনোজাভোডস্কে অবস্থিত এই স্থাপনাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫৩০ কিলোমিটার দূরে। 

এই কারখানা রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি রোস্টেকের সঙ্গে যুক্ত। এটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, অভ্যন্তরীণ মন্ত্রণালয়, ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সরবরাহ করে থাকে। 

মস্কো অঞ্চলের কর্তৃপক্ষ এখনও এই হামলার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা মস্কো অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ৯১টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে। 

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের