বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদন দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ মে) রিটকারীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এ তথ্য জানান।
এর আগে গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
আদেশে আদালত বলেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়।
ওই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।









