নিউ মার্কেটে ঢাবির ২ শিক্ষার্থীর ওপর ব্যবসায়ীদের হামলা: ৩ জন রিমান্ডে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ মে ২০২৫, ২১:০৮আপডেট : ২৭ মে ২০২৫, ২১:০৮

রাজধানীর নিউ মার্কেটের চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর ব্যবসায়ীদের হামলার অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন ব্যবসায়ীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন নজরুল ইসলাম মিলন, মো. চুন্নু মিয়া ও নামজুল।

এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. সজিব মিয়া তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২৬ মে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদ সাহেদুল ইসলাম ও আয়েজুর নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কেনাকাটা করতে নিউমার্কেটের চাঁদনি চক মার্কেটে যান। তখন ওই দোকানে কেনাকাটা করতে আসা এক মেয়ে দরকষাকষি করে। এটা নিয়ে দোকানের কর্মচারীরা ওই মেয়েকে গালিগালাজ করতে থাকেন। তখন দুই শিক্ষার্থী এটার প্রতিবাদ করলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে তারা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৭ মে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম নিউমার্কেট থানায় মামলা করেন। 

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান