কমলাপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১০:৪৮আপডেট : ২৯ মে ২০২৫, ১১:৫২

রাজধানীর কমলাপুরের আবাসিক হোটেল থেকে সুমি রানী রায় (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কথিত স্বামী তাকে শ্বাসরোধ হত্যা করে পালিয়েছে।

দিনাজপুর জেলার বীরগঞ্জের উপজেলার পলাশবাড়ী মাইজপাড়া মানিক চন্দ্র রায়ের স্ত্রী রানী রায়।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহাইমিনুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে  বুধবার (২৮ মে) দুপুরে দক্ষিণ কমলাপুরের সি'ল্যান্ড আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা করি। কক্ষটি বাইরে থেকে লক করা ছিল।

তিনি বলেন, এর আগে মঙ্গলবার ওই হোটেলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন।

প্রাথমিকভাবে তার আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তি তাকে হত্যা করে বাইরে দিয়ে লক করে পালিয়ে যায়।

মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী