বৃষ্টিতে ভিজে নবম দিনের মতো অবস্থান করছেন পবিস কর্মীরা

ঢাবি প্রতিনিধি 
২৯ মে ২০২৫, ১৭:০৭আপডেট : ২৯ মে ২০২৫, ১৭:০৭

বৃষ্টিতে ভিজেই চলছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে বিদ্যমান সংকট নিরসনের জন্য পবিস শ্রমিকদের নবম দিনের কর্মসূচি। 

বৃহস্পতিবার (২৯ মে) নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান করছেন পবিস শ্রমিকরা।

আরইবি ও পবিসের মধ্যে বিদ্যমান সংকট নিরসনের জন্য গত ২১ মে থেকে ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে পবিস শ্রমিকরা। নবম দিনের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা স্বাভাবিক রেখে কর্মসূচি পালিত হলেও সরকারের পক্ষ থেকে সংকট সমাধানে দৃশ্যমান কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন পবিস শ্রমিকরা।

পবিস কর্মীরা জানান, বিদ্যুৎ সেবা স্বাভাবিক রেখে আজ সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করছেন। এই আন্দোলন শুধু পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের জন্য নয়, এই আন্দোলন পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট গ্রামীণ জনপদের ১৪ কোটি মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিতের জন্য। এটি একটি আধুনিক, মানসম্মত ও টেকসই বিদ্যুৎ বিতরণ সিস্টেম গড়ে তোলার আন্দোলন।

এর আগে গতকাল (বুধবার) পবিস শ্রমিকরা জানান, সরকারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোনও ইতিবাচক সাড়া না পাওয়ায় সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতি চলমান থাকবে। ২৪ ঘণ্টার মধ্যে আরইবি চেয়ারম্যানের অপসারণ না হলে সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অভিযোগ কেন্দ্রের মোবাইলগুলো সমিতির সদর দফতরে জমা প্রদান কর্মসূচি ঘোষণা করা হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতের লাইন, ভোগান্তিতে গ্রাহকেরা
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি