গ্রিন রোডে নারীকে শারীরিক হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৯:৫৫আপডেট : ৩০ মে ২০২৫, ২৩:৩৭

রাজধানীর গ্রিন রোড এলাকায় ছবি তোলার প্রতিবাদ করায় এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীর নাম শাকিলা জেরিন, তিনি বর্তমানে একটি অনলাইন পোর্টালে সাংবাদিক হিসেবে কর্মরত আছেন এবং পাশাপাশি অনলাইনে প্লাটফর্নে উপস্থাপনাও করেন।

গত মঙ্গলবার (২৭ মে) গ্রিন রোডের ২৮ নম্বর বাড়ি ‘গ্রিন কর্নার’, উসমান গণি ভিলায় এই ঘটনা ঘটে। ঘটনার দিনই শাকিলা জেরিন কলাবাগান থানায় সালাম (৪০), সাগর (৩৫) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আট থেকে ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল ৪টার দিকে তিনি তার অফিসের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ দেখতে পান, সামনের একটি ভবনের গার্ডরুম থেকে এক ব্যক্তি মোবাইল ফোনে তার ছবি তুলছেন এবং ভিডিও করছেন। বিষয়টি টের পেয়ে তিনি সংশ্লিষ্ট ভবনের গ্যারেজে গিয়ে নিরাপত্তাকর্মীকে জিজ্ঞেস করেন, কেন তার ছবি তোলা হচ্ছে। প্রথমে নিরাপত্তাকর্মী বিষয়টি অস্বীকার করলেও ফোনের গ্যালারি দেখতে চাইলে তাকে গার্ডরুমে নিয়ে যান। ফোন খুলে দেখা যায়, প্রথম ছবিটি ওই নারীরই। তিনি ছবিটি মুছে দিতে চাইলে নিরাপত্তাকর্মী তার সঙ্গে ধস্তাধস্তি করেন এবং শারীরিকভাবে আক্রমণ করেন।

পরে তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তারা ফোনে আরও কিছু পূর্বে তোলা ছবি দেখতে পান।

অভিযোগে আরও বলা হয়, প্রায় ১০ মিনিট পর সাগর নামের একজন ব্যক্তি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। তাদের সামনে অভিযুক্ত ব্যক্তি সালাম ক্ষমা চাইলেও, গুগল ফটোস ও ফোনের ট্র্যাশ থেকে ছবিগুলো মুছে দিতে ফোনের পাসওয়ার্ড চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। তখন ফোন ফেরত না দিয়ে তিনি দাঁড়িয়ে থাকলে আবারও তার সঙ্গে ধস্তাধস্তি ও শারীরিক হেনস্তা করা হয়।

এরপর তিনি তার অফিসে ফিরে যান। প্রায় আধাঘণ্টা পর সাগর ও এক অজ্ঞাত ব্যক্তি ফোন ফেরত নিতে অফিসে আসেন। তখন ৯৯৯-এ কল দিলে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

সন্ধ্যা ৭টার দিকে পুলিশ এসে তাকে ঘটনাস্থলে নিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি সালাম ততক্ষণে পালিয়ে যান। পুলিশের উপস্থিতিতেও একদল সংঘবদ্ধ লোক তাকে হুমকি দেয় এবং প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে, নারী বিদ্বেষমূলক মন্তব্য করে এবং ভয়ভীতি দেখায়। উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ভুক্তভোগী দৌড়ে অফিসে ফিরে যান। এরপরও ওই সংঘবদ্ধ দলটি তার অফিসের সামনে অবস্থান নেয়, ফলে তিনি পুনরায় প্রশাসনের সাহায্য চান।

শাকিলা জেরিন বলেন, ‘ঘটনার পর থেকে আমি ঘর থেকে বের হতে পারছি না। অফিসেও যেতে পারছি না। আমি আতঙ্কে আছি। নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে সহায়তা চাই।’

এ বিষয়ে কলাবাগান থানার এসআই ও তদন্ত কর্মকর্তা মোন্তাসির বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। 
ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের