যমুনা অভিমুখে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মিছিলে পুলিশের বাধা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১৩:১৯আপডেট : ০১ জুন ২০২৫, ১৩:২৩

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত কর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে রাস্তায় বসে পড়েছেন বিক্ষোভকারীরা।

রবিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার পর জাতীয় প্রেসক্লাব থেকে যমুনার অভিমুখে রওনা দেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। পরে কাকরাইল মসজিদ সড়কে তাদের আটকে দেওয়া হলে সেখানেই অবস্থান নেন তারা।

‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত কর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ (ছবি: নাসিরুল ইসলাম)

গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে তথ্য আপা প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। অনশনে থাকা কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, তথ্য আপাদের আগে চার দফা দাবি থাকলেও এখন দুই দফা করা হয়েছে। এর মধ্যে রয়েছে– প্রকল্পে কর্মরত সব জনবলের জন্য সমগ্রেডে পদ সৃষ্টি করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কেটে নেওয়া বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের