‘দাবি মানা না হলে সচিবালয়ের আন্দোলন আরও কঠোর হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১৪:২৯আপডেট : ০১ জুন ২০২৫, ১৪:২৯

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। একইসঙ্গে অধ্যাদেশ বাতিলের পাশাপাশি আরও অন্যান্য কঠিন দাবি যুক্ত করা হবে বলেও জানান তারা।

রবিবার (১ জুন) তিন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার আগে সচিবালয়ের বাদাম তলায় জমায়েত হয়ে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা ১২টার কিছু আগে সরকারের ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ উপদেষ্টা ফওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে স্মারিকলিপি দেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। 

এ সময় নুরুল ইসলাম বলেন, সরকারের তিন উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার পর আমরা ভূমি সচিবের সঙ্গে যোগাযোগ করবো, কথা বলবো। তিনি বলেছিলেন, প্রধান উপদেষ্টা দেশে এলে তার সঙ্গে কথা বলে একটা ফলাফল দেবেন। রবিবারের মধ্যে আমাদের একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা। এ জন্য আমরা আজ কর্মসূচি কিছুটা শিথিল করে স্মারকলিপি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ আছি।

ঐক্য ফোরামের এই নেতা বলেন, সারা দেশের ১৮ লাখ সরকারি কর্মচারীর জন্য আমাদের মেসেজ হলো, আমরা আজ বিকালে যে কর্মসূচি দেবো, আপনারা দেশব্যাপী সেই কর্মসূচি পালন করবেন।

তিনি বলেন, আমাদের দাবি যদি মানা না হয়, তাহলে আমরা আরও কঠিন কঠিন দাবি যুক্ত করে একযোগে আন্দোলন করবো।

/এসআই/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের