প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়বের পিও আতিক ও তার স্ত্রীকে জিজ্ঞাবাদ করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১৯:৪৫আপডেট : ০১ জুন ২০২৫, ১৯:৪৫

নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে পাওয়া প্রাথমিক সত্যতার আলোকে অধিকতর তদন্তের জন্য প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

রবিবার (১ জুন) বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে দ্বিতীয় দফায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রথম দফায় অভিযান চালিয়েছিল দুদক। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নগদের ২ হাজার ৩০০ কোটি টাকার জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখতে ১২ ফেব্রুয়ারির অভিযান চালানো হয়েছিল।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আরও জানান, বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেটা আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনের সেগুনবাগিচার প্রধান কার্যালয় থেকে রবিবার (১ জুন) একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানের সময় দুদকের আভিযানিক দলের সদস্যরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে। নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে পাওয়া প্রাথমিক সত্যতার আলোকে অধিকতর তদন্তের জন্য প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে সংশ্লিষ্টদের কাছ থেকে। রেকর্ডপত্র পাওয়ার পর পর্যালোচনা শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

 

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী