মে মাসে নির্যাতনের শিকার ১৮৪ জন নারী ও কন্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৮:৫৫আপডেট : ০২ জুন ২০২৫, ১৯:৩১

চলতি বছর মে মাসের সময়কালে মোট ১৮৪ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৭৫ জন কন্যা এবং ১০৯ জন নারী।

সোমবার (২ জুন) দেশের ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ।

নারী ও শিশু নিপিড়নের চিত্র তুলে বাংলাদেশ মহিলা পরিষদ থেকে জানানো হয়, গত মে মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৩১ জন কন্যাসহ ৪৫ জন। তার মধ্যে ৬ জন কন্যাসহ ৭ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ৩ জন কন্যাসহ ৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এছাড়াও ১১ জন কন্যাসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৩ জন কন্যাসহ ৫ জন।

প্রকাশিত তথ্যে বলা হয়, উত্ত্যক্তের শিকার হয়েছেন ১০ জন কন্যাসহ ১৩ জন। বিভিন্ন কারণে ৩ জন কন্যাসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। ৪ জনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ৪ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এছাড়াও ১ জন আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। ১ জন কন্যাসহ ৫ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন, এর মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন, এর মধ্যে ১ জন কন্যা।

এছাড়াও পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন কন্যাসহ ৯ জন। ১ জন গৃহকর্মীর নির্যাতনের ঘটনা ঘটেছে। ৭ জন কন্যাসহ ১২ জন অপহরণের ঘটনার শিকার হয়েছেন। ৩ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি। এছাড়া ১ জন কন্যাসহ ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
প্রতি রাতে ছাত্রদের কক্ষে ডাকতেন, দুজনকে ধর্ষণের কথা স্বীকার করলেন মাদ্রাসাশিক্ষক
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের  সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের  সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা