ঢাকার আদালতে মাসব্যাপী সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৫, ২২:৫১আপডেট : ০২ জুন ২০২৫, ২২:৫১

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সহায়ক কর্মচারীদের জন্য আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে। সোমবার (২ জুন) সিএমএম কোর্টের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিএমএম কোর্ট ও জিআরও (জেনারেল রেকর্ড অফিস) শাখার বিভিন্ন পর্যায়ের প্রায় ২৫০ জন কর্মচারী ও পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। কোর্সে বাস্তবিক বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আইনগত বিষয়গুলো হাতে-কলমে প্রশিক্ষণার্থীদের শেখানো হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা আদালতের কার্যক্রমে আরও দক্ষ হয়ে উঠবেন এবং জনগণের প্রতি আরও দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা প্রদর্শন করবেন। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আদালতের নিয়মিত কার্যক্রমে পেশাগত দায়িত্ব আরও সুচারুভাবে পালন করবেন, যা জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়ক হবে। ভবিষ্যতে সিএমএম আদালত আরও নতুন নতুন বিষয়ের ওপর প্রশিক্ষণ আয়োজন করে কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্স পরিচালক ও এসিএমএম মো. জাকির হোসাইন এবং মো. ছানাউল্যাহ।

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা, প্রশিক্ষণার্থী কর্মচারীরা এবং জিআর শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান