শাহজালালে ইমিগ্রেশন পুলিশের সার্ভার সচল: স্পেশাল ব্রাঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১০:৪২আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:৪২

রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসআইটিএ সার্ভার তিন ঘণ্টা বন্ধ থাকবে, এমন খবরে যাত্রীদের মধ্যে ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’ বলে খবর পাওয়া যাচ্ছে। তা পরিষ্কার করতে বার্তা দিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।

মঙ্গলবার (৩ জুন) এক ক্ষুদে বার্তায় সংস্থাটি জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভার সচল রয়েছে। যাত্রীদের যথাসময়ে ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে সংশ্লিষ্টরা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে সার্ভারনির্ভর চেক-ইন ও অন্যান্য প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।

জানা যায়, এসআইটিএ (SITA) একটি সার্ভার যা সাধারণত বিমানবন্দর এবং এয়ারলাইন্সগুলোর মধ্যে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়। এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক; যা এয়ারলাইন্স, বিমানবন্দর এবং অন্যান্য ভ্রমণের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান করতে ব্যবহৃত হয়।

 

/আইএ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান